ফরহাদ উদ্দী মিজবাহ কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সদর মডেল থানার দ্রুত অভিযানে অপহৃত এক শিশু ভিকটিমকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার নিজ বাড়ি থেকে ৪ বছর বয়সী শিশু আরভি হোসেনকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয়।
ঘটনার পর ভিকটিমের মা সুমি আক্তার (২৩) বিষয়টি কক্সবাজার সদর মডেল থানাকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানার একটি আভিযানিক দল অভিযান শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৪টা ৩৫ মিনিটে কক্সবাজার জেলার মহেশখালী থানার ডেইঙ্গা পাড়া এলাকা থেকে অপহৃত শিশু আরভি হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় অভিযানে জড়িত অপহরণকারী রং বাহার (২৬)কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।
কক্সবাজার সদর মডেল থানা জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।